খুলনা বিভাগীয় ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৫ রাজশাহীর মেয়ে মারিন আশরাফী পুমসে ও ফাইটে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় করেছে। গতকাল ৪ অক্টোবর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজন করে বাংলাদেশ তায়কোয়ানন্দো ফেডারেশন।
জয়ে উচ্ছসিত মারিন আশরাফী বলে, প্রতিটি প্রতিযোগিতা আমার জীবনের নতুন এক অধ্যায়। কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল সত্যিই বিশেষ — এক ভিন্ন রকম অনুভূতি, এক নতুন সূচনা। সব সময় আমি রাজশাহী বিভাগীয় তাইকোয়ানদো এসোসিয়েশনএর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি — যে জেলা আমার তায়কোয়ানদো যাত্রার শুরু, আমার আত্মবিশ্বাসের ভিত্তি। কিন্তু এবারে আমি গর্বের সাথে নড়াইল তায়কোয়ানডো ক্লাব থেকে অংশগ্রহণ করেছি — নতুন একটি দল, নতুন পরিবেশ, নতুন যাত্রা, আর সেই সঙ্গে এক অনন্য গর্বের অনুভূতি। ধন্যবাদ নড়াইল তাইকোয়ানদো ক্লাব কে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।
সে আরও বলে, একই মঞ্চে দাঁড়িয়ে রাজশাহীর অভিজ্ঞতা আর নড়াইলের নতুন চেতনা — দুটো শক্তি একসাথে আমাকে আরও দৃঢ় করেছে। আমি লড়েছি নিজের সীমা ছাড়িয়ে, নিজের স্বপ্নের জন্য, নিজের দেশের জন্য। আমি ফাইটে স্বর্ণপদক এবং পুমসে প্রতিযোগিতাতেও স্বর্ণপদক অর্জন করেছি!
এই দুটি স্বর্ণ শুধু পদক নয় — এটা প্রতিদিনের ঘাম, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের প্রতিফলন। কৃতজ্ঞ আমার কোচ, টিমমেট, পরিবার, শুভাকাঙ্ক্ষী, আর যাঁরা সবসময় আমার পাশে থেকেছেন। এই সাফল্য শুধু আমার নয় — এটা রাজশাহীর গর্ব এবং নড়াইলের সম্মান। দুই জেলার ভালোবাসা আর শক্তির মেলবন্ধন।







