ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

বগুড়ায় সারজিস আলমের উপস্থিতিতে এনসিপির সভা চলাকালে হাতবোমার বিস্ফোরণ

administratoir
অক্টোবর ২০, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ । ১১৯ জন

বগুড়ায় সারজিস আলমের উপস্থিতিতে এনসিপির জেলা সমন্বয় সভা চলাকালে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। তবে এ সময় এনসিপির কোন নেতাকর্মী বা জেলা পরিষদ চত্বরে থাকা কেউ আহত হননি৷ ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত একটি হাতবোমা উদ্ধার করেছে৷

এনসিপির নেতাকর্মীরা জানান, বিকেলে সমন্বয় সভায় সারজিস আলম যোগদানের পরপরই দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে সভা কক্ষ থেকে বেরিয়ে দেখেন ধোয়াই আচ্ছন্ন মিলনায়তন প্রাঙ্গণ। এ সময় আরো একটি ককটেল অবিস্ফোরিত দেখতে পান তারা। তাদের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে। তারপর আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও সভা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন সার্ভিস আলম। সারজিস আলম সভাস্থল ত্যাগ করার পরপরই এনসিপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহর জুড়ে। পুলিশ জানায়,এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

সভা শেষে সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে এই হামলা ঘটিয়েছে৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ঘাটতি ছিল দাবি করে তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার অংশ হিসেবে এই হামলা হয়েছে।
সভা শেষে সারজিস আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে যান।

বগুড়া সদর থানা পুলিশের ওসি হাসান বাসির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।